প্রশাসনিক
"শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা"
মরহুম আবদুর রহমান ভূইয়া
প্রতিষ্ঠাতা
..
সভাপতির বাণী
জনাব মাসুদুজ্জামান মাসুদ
সভাপতি
এক বিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রথম সোপান হল শিক্ষা। সুশিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষার মাধ্যমেই তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক। শিক্ষা ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেম,মানবতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব নয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ রূপে গড়ার ক্ষেত্রে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার ক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে অংশগ্রহণমূলক পদ্ধতি। নিয়মিত বিভিন্ন ধরণের আধুনিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রচেষ্টা অব্যাহত আছে। ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’ অর্জন এবং ‘ভিশন-২০৪১’ বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পরিষদের সবাই একযোগে কাজ করে এ প্রতিষ্ঠানকে একটি সর্বাধুনিক বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। সার্বিক অর্থে আমাদের শিক্ষার মানকে আলোর পথে উদ্ভাসিত করে তুলতে হবে। এ আশায় আশান্বিত হয়ে আমরা প্রতিনিয়ত শিক্ষার উন্নয়নে কাজ করে চলেছি। আমাদের এ দুর্গম যাত্রার সাথী হতে আহ্বান জানাই আমাদের অভিভাবক শুভানুধ্যায়ী সকলকে। যেন আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে মানসম্মত শিক্ষার সাথে সাথে নীতিনৈতিকতা সম্পন্ন আদর্শ মানুষ উপহার দিতে পারি। সবার সুন্দর ও সুস্বাস্থ্য কামনার পাশাপাশি আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে প্রার্থনা করি, “ আল্লাহ্ আমাদের সকলের প্রতি সহায় হোন ”। আল্লাহ্ হাফেজ। জনাব মাসুদুজ্জামান মাসুদ, সভাপতি, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ।
প্রধান শিক্ষকের বাণী
জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম
প্রধান শিক্ষক
আসসালামু আলাইকুম। একবিংশ শতাব্দীর সূচনালগ্নে জ্ঞান বিজ্ঞানের স্রোত ধারায় উন্নত ও সমৃদ্ধ জাতি হিসাবে বিশ্ব আসনে সমাসীন হবার প্রধান অবলম্বন হলো সুশিক্ষিত মানব সম্পদ। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সোনারগাঁও উপজেলার মদনপুর নিবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক মরহুম আবদুর রহমান ভূইয়া কর্তৃক ১৯৭২ সনে প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ জেলার অন্যতম প্রথিতযশা ও মর্যাদাবান শিক্ষা প্রতিষ্ঠান বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়। বিগত সাফল্যের ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠান সম্প্রতি আরো বেশি মেধাবী শিক্ষার্থীর ধারক ও বাহক হয়ে উঠেছে। মেডিকেল, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরতের পশাপাশি বিভিন্ন দপ্তরে উচ্চ পদে কর্মরত রয়েছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমরাও শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতিনিয়ত তৎপরতা চালিয়ে যাচ্ছি, উন্মুক্ত করছি নানা সুযোগ সুবিধার দ্বার। বর্তমান ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুদুজ্জামান মাসুদ সাহেবের সার্বিক সহযোগিতায় সকল শিক্ষার্থীর জন্য রয়েছে ৩০% অর্থনৈতিক সুবিধা, সুপেয় ও বিশুদ্ধ পানির ব্যবস্থা, দৃষ্টিনন্দন মুক্তিযুদ্ধ কর্নার, আধুনিক ওয়াশরুম, সুপরিসর খেলার মাঠ, শীতাতপ নিয়ন্ত্রিত পাঠাগার, বিজ্ঞানাগার। তাছাড়াও রয়েছে নজর কাড়ার মত ছাঁদ বাগান যা চ্যানেল আই-এ সম্প্রচারিত হয়েছে। লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় ও সংস্কৃতি অঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানটির অর্জন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ঈর্ষনীয়। এখানে রয়েছে উচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত শিক্ষকমন্ডলী, সুশিক্ষিত ম্যানেজিং কমিটি। আমরা সকলে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রতিষ্ঠান ভৌত অবকাঠামােয় অনেক বেশি এগিয়ে। ৩টি বহুতল ভবন ছাড়াও বর্তমানে চারতলা বিশিষ্ট নতুন ভবনের কাজ প্রায় সম্পন্নের পথে। সেখানে থাকবে সর্বাধুনিক সুযযাগ-সুবিধা। শিক্ষা বিনােদনের জন্য রয়েছে গার্লস গাইড, হলদে পাখি, বার্ষিক শিক্ষা সফর, মাল্টিমিডিয়া ক্লাসরুম। শিক্ষার্থীদের সুকুমার বৃত্তি বিকাশের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিষ্ঠানের সার্বিক উন্নতিকল্পে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। শুভেচ্ছান্তে, (মোহাম্মদ রফিকুল ইসলাম), প্রধান শিক্ষক, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ।